Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সস্ত্রীক লন্ডন গেলেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১০:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: স্ত্রীসহ যুক্তরাজ্যে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমসহ ঢাকা ত্যাগ করেন তিনি।

এর আগে, সকাল ৭টা ১৭ মিনিটে বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির।

তিনি জানান, যুক্তরাজ্যে ১০ দিন থাকার পর আগামী ১১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
দলীয় সূত্রমতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন। সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করবেন তিনি। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্র্বতী সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে তাদের মধ্যে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/এনজে