Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ২০:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় একটি মাদরাসার নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে কালাম সরদার (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মেরাদিয়া জামিয়া মাহমুদিয়া এতিমখানা ও মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত কালামের বাড়ি বরিশালের মুলাদি উপজেলার সৈদরগাহ গ্রামে। দুই ছেলেমেয়ে ও স্ত্রী জনি বেগমকে নিয়ে মেরাদিয়া নয়াপাড়া দুই তলা মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের সহকর্মী মো. দুর্জয় হাসান মৃদুল বলেন, ‘নয়াপাড়া পানির পাম্প এলাকায় ওই মাদরাসার পুরাতন তিন তলা ভবনের উপরে নতুন করে আরও কয়েক তলা নির্মাণের কাজ চলছিল। তিন তলার উপরে ছাদ ঢালাইয়ের জন্য বাঁশ, কাঠ দিয়ে সেন্টারিং করার কাজ হচ্ছিল। সেই বাঁশ, কাঠের সেন্টারিংয়ের উপর ছিলেন কালাম। তখন সেন্টারিং ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘বিকেলে খিলগাঁও এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান,ভবন থেকে নিচে পরে গিয়েছিল মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/এইচআই