Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাইকোর্টে শমী কায়সারের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১২:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন এ বি এম হামিদুল মেজবাহ।

শমী কায়সারের আইনজীবী হামিদুল মিজবাহ আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে বলেন, হত্যা চেষ্টার অভিযোগের এক মামলায় শুমী কায়সার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। আজ শুনানি শেষে আদালত তাকে জামিন দিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (৮ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন চেয়ে আবেদন করেন তিনি।

গত ৫ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের বাসা থেকে শমী কায়সারকে গ্রেফতার করা হয়। পরের দিন (৬ নভেম্বর) তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এ সময় ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি রাজধানীর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। এ মামলায় শমী কায়সারকে ২৪ নম্বর আসামি করা হয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ