Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এখন সময় শান্তি ও স্থিতিশীলতার: সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪ ১০:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির বলেছেন, সিরিয়ায় প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের পরে এখন দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন।

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) তার এই সাক্ষাতকারটি কাতার-ভিত্তিক আল জাজিরা টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।

দীর্ঘ সময়ের স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই দিন পর প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের পর দেওয়া প্রথম সাক্ষাতকারে মোহাম্মদ আল-বশির বলেছেন, ‘জনগণের এখন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দরকার।’

আল-বশির এক টেলিভিশন ভাষণে বলেছেন, তিনি ১ মার্চ ২০২৫ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

এদিকে রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’ জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার মস্কোতে পৌঁছেছেন। মানবিক বিবেচনায় আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া।

ক্রেমলিনের একটি সূত্র জানিয়েছে, রাশিয়া সবসময় সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধানের পক্ষে ছিল এবং জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে ইসরাইলের বিরুদ্ধে সিরিয়ার ভূখন্ড দখলের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, ইরাক ও কাতার। তারা অভিযোগ করছে, ইসরাইল সিরিয়ার সার্বভৌমত্বকে লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন অমান্য করেছে।

সৌদি আরব ইসরাইলের এই ভূমি দখলের ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গোলান মালভূমি আরব ভূখন্ডের অংশ এবং ইসরাইলের এই ধরনের কার্যকলাপ সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পুরুদ্ধারের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

 

বাসস

সারাবাংলা/এসডব্লিউ