Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় ২১২৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ১২:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: নওগাঁয় জমিতে রবি মৌসুমে আলু লাগানো শুরু হয়েছে। চলতি রবি (২০২৪-২০২৫) মৌসুমে ২১ হাজার ২৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষকরা তাদের জমিতে আলুর বীজ রোপন শুরু করেছেন। জেলার মাঠে মাঠে চলছে জমি তৈরি এবং হিমাগার থেকে আলুর বীজ নিয়ে সেসব জমিতে রোপনের কাজ।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন নওগাঁ জেলার সবগুলো উপজেলাতেই আলুর চাষ হলেও নওগাঁ সদর, রানীনগর, আত্রাই, বদলগাছি, মান্দা, মহাদেবপুর, ধামইরহাট উপজেলায় সর্বাধিক আলু চাষ হয়ে থাকে।

কৃষি বিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলা ভিত্তিক আলু চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১৯৫০ হেক্টর, রানীনগর উপজেলায় ১৫৭০ হেক্টর, আত্রাই উপজেলায় ২৭২৫ হেক্টর, বদলগাছী উপজেলায় ৩০৬০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১৮০৫ হেক্টর, পত্নীতলা উপজেলায় ১৪৩০ সেক্টর, ধামইরহাট উপজেলায় ২১০৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৮৮০ হেক্টর, পোরশা উপজেলায় ৫৫০ হেক্টর, মান্দা উপজেলায় ৩৯৪০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ১২৫৫ হেক্টর।

বিজ্ঞাপন

স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি হেক্টর জমি থেকে প্রায় ১৮ দশমিক ৮২ মেট্রিকটন আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে এই চলতি রবি মৌসুমে জেলায় মোট চার লাখ ৩০১ মেট্রিকটন আলু উৎপাদিত হবে।

সারাবাংলা/ইআ