Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মির্জা ফখরুল এখন অনেকটাই সুস্থ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ১৩:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সোমবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

এর আগে, মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব। এরপর তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। তিনি এখন অনেকটা সুস্থতা বোধ করছেন।

সাভার সেনানিবাসের বর্তমান সেনাধিনায়ক মেজর জেনারেল মো. শাহিনুল হক বিএনপি মহাসচিবের খোঁজ-খবর নিতে সেখানে গিয়েছেন। সিএমএইচে মির্জা ফখরুলের কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সেখানে তার সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ, দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইএইচটি/ইআ