Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আওয়ামী দোসরদের অনেকে এখন বিএনপি সাজছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ২১:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আওয়ামী দোসরদের অনেকেই এখন বিএনপি সাজছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত উত্তরা পূর্ব থানার ১ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

শরিফ উদ্দিন জুয়েল বলেন, ‘আওয়ামী স্বৈরশাসকের দোসরা সর্বক্ষেত্রে এখনও সক্রিয়। বর্তমান অন্তর্বর্তী সরকার কিছু কিছু দোসর চিহ্নিত করলেও তারা নিজেদের এখন বিএনপি বলে দাবি করছে। তাদের অনেকে এখন বিএনপি সাজছে। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের প্রতিটি সেক্টর থেকে দোসরদের বিতাড়িত করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেড় দশক স্বৈরাচারের দোসর হিসেবে যারা রাষ্ট্রকে ধ্বংস করার সহযোগিতা করেছেন, তাদের কেউ কেউ এখন বলছেন, ‘আমরা মনে প্রাণে বিএনপি ছিলাম, আমার ভাই-ভাগ্নে-বোন জামাই ছাত্রদল-যুবদল করত’। এরা ভণ্ড ও লুটেরা। এই দোসররা সুযোগ পেলেই বাংলাদেশে আবারও ভারতীয় তাবেদার, খুনি হাসিনাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। মনে রাখতে হবে, সাপ খোলস পাল্টালেও খোলস আবার তৈরি হয়।’

১ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক আল-আমিন শেখ রুবেলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।

সারাবাংলা/এজেড/আরএস