Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুবদল নেতা শামীম হত্যা মামলায় কামরুল-সোলায়মান ফের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১২:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগেও তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক ফেরদৌস জামান তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানির সময় তাদের আদালতে হাজির করা হয়।

এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতা কর্মী আহত হন। যুবদল নেতা শামীম মারা যায়।

এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এমপি