Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাকিব আল হাসানের নামে আদালতের সমন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আইএফআইসি ব্যাংকের ‘চেক ডিজঅনার’ মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ১৮ জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক এই সমন জারি করেন।

আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, আইএফআইসি ব্যাংকের রিলেশনশীপ অফিসার সাহিবুর রহমান গত ১৫ ডিসেম্বর এই মামলা দায়ের করেন।

সেখানে সাকিব আল হাসানের পাশাপাশি তার কোম্পানি আল হাসান অ্যাগ্রো ফার্ম, ফার্মের এমডি গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগমকেও আসামি করা হয়। আজ এ বিষয়ে শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/কেআইএফ/এমপি