Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তুরস্কে হাসপাতালের ওপর হেলিকপ্টার ধস, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪ ১৬:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কের একটি হাসপাতালের ওপর বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। এতে ৪ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার (২২ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে। ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির গভর্নর।

মুগলা প্রদেশের গভর্নর ইদরিস আকবিয়িক জানিয়েছেন, ওই দুর্ঘটনায় দুই পাইলট, এক চিকিৎসক এবং এক হাসপাতাল কর্মী নিহত হয়েছেন।

দুর্ঘটনার সময় চারদিকে ঘন কুয়াশা ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনা তদন্ত করছে বলেও জানান তিনি।

এনটিভি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত একটি ছবিতে দেখা গেছে, এন্টালিয়া শহরের পথে মুগলার হাসপাতালের ছাদ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। সে সময় চারদিকে ঘন কুয়াশা ছিল।

বিজ্ঞাপন

তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারটি উড্ডয়নের কয়েক মিনিট পর হাসপাতালের ওপর আঘাত হেনে পাশের একটি খালি মাঠে বিধ্বস্ত হয়।

এই ঘটনার মাত্র দুই সপ্তাহ আগেই তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইসপারতা প্রদেশে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ছয় সেনা নিহত হয়।

সারাবাংলা/এসডব্লিউ