Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হুইল চেয়ারের ঘোষণায় আনা কনটেইনারে মিলল ইট

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ২০:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: সাড়ে পাঁচ বছর আগে অর্থোপেডিক সামগ্রীর ঘোষণা দিয়ে চীন থেকে আমদানি করা তিনটি কনটেইনারে পাওয়া গেছে বেশকিছু ইট।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম বন্দরে রাখা তিনটি কনটেইনার খুলে পরীক্ষা করেন কাস্টম হাউজের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

কাস্টমস কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, চীন থেকে ৭১ হাজার মার্কিন ডলারের হুইলচেয়ার, ক্রাচসহ বিভিন্ন অর্থোপেডিক সামগ্রী আমদানির তথ্য দিয়ে ২০১৯ সালের এপ্রিলে তিনটি কনটেইনার আমদানি করে ঢাকার তোপখানা রোডের লোটাস সার্জিক্যাল নামে একটি প্রতিষ্ঠান। কাস্টমসে শুল্কায়ন সংক্রান্ত চালানের নথি জমা দিলেও পরবর্তী সর্মেয় সেটি আর খালাস করেনি আমদানিকারক।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরে গত সাড়ে পাঁচ বছর ধরে পড়ে থাকা তিনটি কনটেইনার সম্প্রতি কায়িক পরীক্ষার সিদ্ধান্ত নেয় কাস্টমস কর্তৃপক্ষ। এর ভিত্তিতে রোববার কনটেইনারগুলো খুলে দেখা যায়, এর একটিতে ৩৯টি হুইলচেয়ারের অংশ এবং কিছুসংখ্যক ইট আছে। বাকি দুটিতেও কাগজের কার্টনে ছিল ইট।

চালানটি জব্দ করে আমদানিকারকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কাস্টমস জানান কর্মকর্তারা।

সারাবাংলা/আরডি/পিটিএম