Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোজাম্বিকে চব্বিশ ঘণ্টায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪ ১৯:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন পরবর্তী সহিংসতায় গত চব্বিশ ঘণ্টায় মোজাম্বিকে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন পুলিশ অফিসার।

সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির ক্ষমতাসীন দল ফ্রিলিমো পার্টিকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হলে দেশটিতে সহিংসতার সূত্রপাত হয়। এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত অক্টোবরে। আর ফ্রিলিমো পার্টি মোজাম্বিকে ক্ষমতায় আছে ১৯৭৫ সাল থেকে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যাসকোয়াল রোন্ডা এক সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচন পরবর্তী সময়ে দেশে ২৩৬টি সহিংসতার ঘটনা ঘটেছে। যাতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে আছে ১৩ জনই পুলিশ অফিসার।

তিনি আরও বলেছেন, অস্ত্রধারীরা পুলিশ স্টেশন, জেলখানা এবং অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছে। এসব ঘটনায় ৭০ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রাজধানী মাপুতুতেও বিক্ষোভকারী এবং পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শত শত বিক্ষোভকারী ছোট ছোট দলে বিভক্ত হয়ে সেখানে পুলিশের উপর ইট-পাথর ছুঁড়ে। দোকানে আগুন দেয় এবং লুটপাট করে।

সোমবার হাইকোর্ট ফ্রিলিমোর প্রার্থী ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিলে সন্ধ্যায় বিক্ষোভকারীরা দেশটির প্রধান সব সড়ক অবরোধ করে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

চ্যাপোর প্রধান প্রতিদ্বন্দ্বী নির্বাসিত নেতা ভেনানসিও মন্ডলানের দাবি, নির্বাচনে কারচুপি করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ