Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় সন্ত্রাসীর গুলিতে যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ২২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনায় সন্ত্রাসীর গুলিতে সৈকত (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ১ নম্বর কাস্টমঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত সৈকত নগরীর মুন্সিপাড়া আফসার চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া জনৈক আব্দুল জোয়াদ্দারের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময়ে দু’টি মোটরসাইকেলে চারজন সন্ত্রাসী এসে সৈকতকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। একটি তার ডান পায়ে বিদ্ধ হয়। এসময় এলাকাবাসি এগিয়ে এলে সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আহত যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর