Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশে বৈধ হতে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পাবেন বিদেশিরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা: অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছেন।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিয়ে বৈধ হওয়ার প্রক্রিয়া অনুসরণ না করলে অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সকলকে অবগত করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন কিংবা কর্মরত আছেন। এমতাবস্থায়, আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ কর হলো।’

বিজ্ঞাপন

এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দফতর ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

এই সময়সীমা অতিক্রান্ত হবার পর অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/জেআর/এইচআই