Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৬:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা : আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হচ্ছে—গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত `গুম-খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল না, তদন্ত কর্মকর্তা ছিল না। এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। তড়িঘড়ি করে বিচার করে বিচারকে প্রশ্নের মুখে ফেলা যাবে না। বিচার নিয়ে কোনো গাফিলতি হবে না, নিশ্চিত করে বলতে চাই। বিচার প্রক্রিয়ায় কোনো দেরি হচ্ছে না।

বিজ্ঞাপন

আসামিদের হাতকড়া পরানো নিয়ে উপদেষ্টা বলেন, মামলার শুনানির সময় ও আসামিদের হাতকড়া না পরানো নিয়ে এখন সমালোচনা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় তখন আসামিদের কাউকে হাতকড়া পরানো হয়নি, এখনও আসামিদের হাতকড়া পরানো হচ্ছে না। আসামিদের আইনজীবী যিনি ছিলেন, তিনি বলেছেন- শুনানির জন্য সে সময় ৩ মাস সময় দেওয়া হয়েছিল। এখন শুধু ১ মাস সময় দেওয়া হয়েছে।

সারাবাংলা/জিএস/আরএস