Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আশ্বাসের পরেও সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমতি মেলেনি


৩০ ডিসেম্বর ২০২৪ ১৪:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অস্থায়ী পাশের মাধ্যমে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু সকাল থেকে প্রবেশের জন্য সাংবাদিকরা সচিবালয়ের গেইটে অবস্থান করছেন। দুপুর সোয়া ১টা পর্যন্ত সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের প্রবেশের অনুমতি মেলেনি।

গত বুধবার (২৫ ডিসেম্বর) সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ২৬ ডিসেম্বর রাতে সাংবাদিকদের সচিবালয় প্রবেশের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরপর রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দেন, সোমবার থেকে অস্থায়ী পাশ নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও সাংবাদিকদের একই তথ্য জানান। এর পরিপ্রেক্ষিতে অস্থায়ী পাশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের তালিকাও দেওয়া হয়। কিন্তু সোমবারও সচিবালয়ে প্রবেশ করতে পারছেন না সাংবাদিকরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে সচিবালয়ের প্রধান গেটে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেন, প্রাথমিকভাবে গেইটে সাংবাদিকদের একটি তালিকা দেওয়া হলেও পরবর্তীতে সেটি প্রত্যাহার করা হয়েছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কাজ এখনো চলমান থাকায় কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাংবাদিকদের প্রবেশে এখনো অনুমতি দেননি।

সচিবালয়ে এক নম্বর গেটে গিয়ে দেখা গেছে, রোববারের মতো সোমবারও উপদেষ্টা, সচিব এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছাড়া অন্য কোনো গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এক ও দুই নম্বর গেইটের মধ্যবর্তী দর্শনার্থী কক্ষ এবং পাঁচ নম্বর গেইট দিয়ে হেঁটে প্রবেশ করছেন।

গত বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে ইতিহাসের সবচেয়ে বড় আগুন লাগার ঘটনায় পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি তলা। এ চার তলায় পাঁচটি মন্ত্রণালয়ের অফিস ছিল। বুধবার দিনগত রাত ২টার কিছু আগে আগুন লাগে, ছয় ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নিভতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর সই করা এক আদেশে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের অনুকূলে দেওয়া স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের জন্য) সচিবালয় প্রবেশ পাশ বাতিল করা হলো।

বিজ্ঞাপন

আরো