Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেড়েছে ঢাকার তাপমাত্রা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

স্পেশাল করেসপডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ০৯:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে, যে কারণে শীতের অনুভূতিও কমছে। তবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার (৬ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশের উত্তারাঞ্চলে হালকা বৃষ্টি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিনও মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাত এবং দিনের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সারাবাংলা/ জেআর/এইচআই