Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ই-সিগারেট নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ২১:০৬

ঢাকা: দীর্ঘ দাবির পর ই-সিগারেটকে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন বছরের প্রথম দিনে জারি করা ওই প্রজ্ঞাপন সোমবার (৬ জানুয়ারি) গণমাধ্যম ও তামাকবিরোধী সংগঠনগুলোর হাতে এসেছে। এদিকে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তামাক বিরোধী জোট।

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয় আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্য তালিকায় ই-সিগারেট (ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম) নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে। জনস্বাস্থ্য উন্নয়নে বানিজ্য মন্ত্রণালয়ের এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসার দাবিদার। সরকারের এ উদ্যোগকে জোট সাধুবাদ জানাচ্ছে। তরুণদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় বানিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট মনে করে সরকারের এই পদক্ষেপ সার্বিক জনস্বাস্থ্য উন্নয়ন এবং তরুণদের নতুন মরণফাঁদ থেকে রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ তামাক বিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ই-সিগারেট মূলত কম্পিউটার আইটেম বা ইলেকট্রনিক আইটেম হিসেবে ব্যাগেজে বাংলাদেশে নিয়ে আসা হয়। বিভিন্ন স্কুলের পাশের দোকানে এবং অনলাইনে এগুলো অবাধে বিক্রয় হচ্ছে। যা শিশু-কিশোরদেরও আকৃষ্ট করছিলো। এই প্রজ্ঞাপনের মাধ্যমে বানিজ্য মন্ত্রণালয় ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করায় বাংলাদেশে বিক্রয়, বিতরণ এবং ব্যবহারও সীমাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মনে করি, স্বাস্থ্যহানীকর এই পণ্যটি যাতে এয়ারপোর্ট, কাষ্টমস বা অন্যকোন মাধ্যমে ই-সিগারেট বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

সারাবাংলা/ইএইচটি/এসআর
বিজ্ঞাপন

৯০০ গোলে মেসির নতুন রেকর্ড
১৯ মার্চ ২০২৬ ১১:২৪

আরো