Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৯৫

আন্তর্জাতিক ডেস্ক
৭ জানুয়ারি ২০২৫ ১৬:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ৯৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে ইতোমধ্যে ধসে পড়েছে বহু বাড়ি-ঘর। একই ভূমিকম্প বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটানেও অনুভূত হয়েছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে, শক্তিশালী এই ভূমিকম্পে প্রায় এক হাজারেরও বেশি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনগুলো ধসে পড়েছে। এমনকি ভূমিকম্পের পর কয়েক দফা আফটার শকও অনুভূত হয়েছে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান কাজ শুরু করেছে চীনের বিমান বাহিনী। সেখানে বেশ কিছু ড্রোনও মোতায়েন করা হয়েছে। বর্তমানে এই অঞ্চলে পানি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে, প্রধান ভূতাত্ত্বিক ফল্ট লাইনে অবস্থানের কারণে তিব্বত ছাড়াও নেপাল এবং ভারতের বেশ কিছু অংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। যা খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

নেপাল ও ভারতে ভূমিকম্প আঘাত হানলেও সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

অপরদিকে, গত পাঁচ বছরের মধ্যে তিব্বতের এবারের ভূমিকম্প হলো সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে রেকর্ড করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো