Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবির বাংলা বিভাগে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

রাবি করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ২৩:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাবির বাংলা বিভাগে সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বিভাগের গ্যালারি কক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. শহীদ ইকবাল। সপ্তাহব্যাপী এ আয়োজন চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক শহীদ ইকবাল বলেন, ‘মূলত শিক্ষার্থীদের জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা। এতে শিক্ষার্থীরা যেমন সুন্দর একটা সময় পার করবেন, তেমনি বিভাগের সব বর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটা ভালো পারস্পরিক সম্পর্ক তৈরি হবে ‘ প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তিনি শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে আন্তঃকক্ষ ক্রীড়া। ক্রীড়া প্রতিযোগিতায় রয়েছে লুডু একক, ক্যারাম দ্বৈত, তাস, উনোকার্ড, ঝুড়িতে বল নিক্ষেপ, হাড়িভাঙ্গা ও দাবা। প্রতিযোগিতার প্রথম দিনে ছেলে এবং মেয়েদের তাস, ক্যারম, লুডু, উনোকার্ড ও হাড়িভাঙ্গা খেলা অনুষ্ঠিত হবে।

প্রথম তিন দিন ক্রীড়া প্রতিযোগিতার পর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা। সেখানে রয়েছে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, দেশাত্মবোধক গান, লোকসংগীত, একক ও যৌথ নৃত্য এবং কবিতা আবৃত্তি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হুমায়ন কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলা বিভাগের অধ্যাপক শামীমা হামিদ, অধ্যাপক মানিকুল ইসলাম, বিভাগের সাংস্কৃতিক উপদেষ্টা সহযোগী অধ্যাপক তানিয়া তাহমিনা সরকার ও ক্রীড়া উপদেষ্টা সহযোগী অধ্যাপক গৌতম দত্ত। এ ছাড়াও অনুষ্ঠানে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম গোস্বামী ও সুপ্রিয়া রানী দাসসহ বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম