Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ০৮:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: জেলার আগৈলঝাড়ায় বালুবাহী মিনি ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাইপাস ওভার ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিহত নরেন্দ্রনাথ হালদার (৫৩) উপজেলার পশ্চিম সুজনকাঠি এলাকার প্রয়াত নারায়ন হালদারের ছেলে। আহত স্ত্রী রিনা মন্ডলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগৈলঝাড়া থানার এসআই সমির রায় জানান, উপজেলার দুঃস্থ মানবতার হাসপাতালে কর্মরত স্ত্রী রিনা মন্ডলকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে মোটর সাইকেলে রওনা দেয় তারা। উপজেলার বাইপাস ওভার ব্রীজ এলাকায় পৌছলে বালুবাহী শ্যালো ইঞ্জিনচালিত মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী ও স্ত্রী গুরুতরভাবে আহত হয়। আহত স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক স্বামী নরেন্দ্রনাথ হালদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্ত্রী রিনা মন্ডলকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়েছে। মরদেহ থানায় রয়েছে। পরিবারের সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো