Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাজারীবাগে ট্যানারি গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ১৫:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, চারতলা ভবনের চতুর্থ তলায় লেদারের গোডাউনে আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এমপি
বিজ্ঞাপন

এসএসসি পাসেই বিমানসেনা পদে নিয়োগ
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৫

নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩১

আরো