Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ০৩:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: জেলার সদর উপজেলা দুই পক্ষের বিবাদ মিটাতে গিয়ে কাঠের তৈরি পিঁড়ির আঘাতে আব্দুর জব্বার (৬৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর জব্বার বোয়ালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য । তিনি নশরৎপুর গ্রামের মৃত খেজের উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা ময়নুল ইসলামের সঙ্গে সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের ফুলবাড়ি হাজিপাড়া গ্রামের আছর আলীর মেয়ে রোজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে রোজিনার স্বামী ময়নুল মালদ্বীপে থাকেন। এমন কি বিয়ের পর থেকে তাদের মধ্যে বনিবনাও ছিল না। সাংসারিক বিষয় নিয়ে কলহের জেরে শ্বশুরবাড়ি থেকে বিয়ের মালামালসহ বাবার বাড়ি যাবার প্রস্তুতি নেন রোজিনা। বিষয়টা সমাধানের লক্ষ্যে দুপুর ১২টার দিকে ওই বাড়িতে যান রোজিনার নিকট আত্মীয় স্থানীয় ইউপি সদস্য আব্দুর জব্বার।

বিজ্ঞাপন

এ সময় দুই পক্ষের বাক বিতণ্ডার এক পর্যায়ে ময়নুলের মা জোবেদা বেগম ও বোন মঞ্জুরাণী কাঠের তৈরি পিঁড়ি দিয়ে আব্দুল জব্বারকে আঘাত করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

বাইকে ড্যাশক্যাম কেন জরুরি?
১ অক্টোবর ২০২৬ ১৩:৩৬

আরো