Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে ব্রিজের নিচ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ২০:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: জেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ওই দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, কয়েকজন গ্রামবাসী গোসল করতে এসে পলিথিনে মোড়ানো একটি নবজাতককে ভাসতে দেখে। অদূরে পানির কিনারায় শুকনো জায়গায় আরেকটি নবজাতকের মরদেহ দেখত পায় তারা। এ খবর ছড়িয়ে পড়লে মহদেহ দেখতে শতশত মানুষ ব্রিজের নিচে জমা হতে থাকে। পরে বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক আলী কচাকাটা থানায় খবর দিলে বিকেলে মরদেহ দুটি উদ্ধার করেন পুলিশ।

ইউপি সদস্য সিদ্দিক আলী জানান, নবজাতকদের মরদেহ দেখে মনে হচ্ছে বয়স ৫ থেকে ৬ মাস হবে। দুটি নবজাতকই কন্যা শিশু । হয়তো দুজন জমজ। কে বা কারা ফেলে গেছে এর তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

তদন্তে আসা কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, ‘মরদেহ দুটির ময়নাতদন্ত শেষে ইউনিয়ন চেয়াম্যানের নিকট হস্তান্তর করা হবে। চেয়ারম্যান কবরস্থ করবেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো