Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় আগুনে পুড়েছে ৭ গরু, নিঃস্ব ১০ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১৪:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের বাড়িঘরসহ নগদ টাকা, স্বর্ণালংকার,মোটরসাইকেল ও মালামাল পুড়ে ছাই হয়েছে। এ সময় দগ্ধ হয়ে ৭টি গরুও মারা গেছে।

বুধবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার শালমারা ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ওই গ্রামের জহুরুল ইসলামের পুত্র শাহ আলম, শরিফুল ইসলাম, শহিদ ইসলাম, ইজার উদ্দীনের পুত্র শহিদুল ইসলাম, আতিকুল ইসলাম, মিন্টু ইসলাম, ওয়াহেদ আলীর পুত্র ইমরান আলী, আব্দুর রশিদ, আনারুল ইসলামসহ তাদের প্রতিবেশী ১০ পরিবারের বসতবাড়িতে আগুন লেগে মোটরসাইকেলসহ ঘরে রাখা স্বর্ণালংকার, আসবাবপত্র, প্রায় ২০ লাখ টাকার মালামাল এবং নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৭টি গরুও মারা গেছে।

বিজ্ঞাপন

শালমারা ইউপি চেয়ারম্যান সঞ্জীব হোসেন পলাশ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্গম এলাকা হওয়ায় দমকল বাহিনী আসার আগেই বাড়িগুলো পুড়ে যায়। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

 

সারাবাংলা/এসডব্লিউ