Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাটুরিয়া-দৌলদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ পথে ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১০:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কেটে যাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী

ওই কর্মকর্তা জানান, ‘গত রাত সাড়ে ৪টায় পদ্মা নদীতে ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় হাসনাহেনা ও শাহ পরান নামে দুটি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয়।’

এ ছাড়া কুয়াশার কারণে রাত পৌনে ২টার দিকে বন্ধ হয়ে যায় আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল।

এ দিকে সকাল ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা ও কাজিরহাট নৌ রুটে আটকে পড়া শতাধিক যানবাহন পারাপার হচ্ছে।

সারাবাংলা/এমপি