Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে যুবলীগের মিছিল, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১৩:১১ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৭:২৪

গ্রেফতার দুইজন।

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজবে মিছিল করায় দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

গ্রেফতার করা ইব্রাহিম খলিল ওরফে রাসেল (৪২) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে এবং গোলাম কিবরিয়া ওরফে লিটন (৪৫) একই গ্রামের ইসমাইল বেপারী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজবে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে মিছিল বের করে যুবলীগের একদল নেতা-কর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামীলীগের ২৫-৩০ জন নেতাকর্মীর মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরের দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো