Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ২২:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পূর্বশত্রুতার জেরে রাজধানীর যাত্রাবাড়ী শনিরআখড়া দনিয়া কলেজের সামনে মিনহাজুল ইসলাম (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় দনিয়া কলেজের সামনে ঘটনাটি ঘটে।

নিহত মিনহাজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার সোনারাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে কদমতলি সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় পরিবারের সঙ্গে থাকত।

এলাকার ছোট ভাই তানজিল হোসেন জানান, মিনহাজ দনিয়া কলেজের সাবেক ছাত্র। বর্তমানে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করত। মিনহাজের বাবা রফিকুল ইসলাম মহানগর দক্ষিনের ওলামাদলের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নুরপুর এলাকার মাহফুজ, শাওন, সাইফুল, সোহান, সৌরভ এরাও দনিয়া কলেজে পড়ত। এরমধ্যে সাইফুল ও সোহান ছাত্রলীগের রাজনীতি করত। মিনহাজ ছাত্রদলের সমর্থক ছিল। এসব বিষয় নিয়ে তাদের সঙ্গে মিনহাজের দ্বন্দ্ব ছিল। গত পরশুদিন মাহফুজসহ কয়েকজন তানজিলকে গলায় অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়। আজকে দনিয়া কলেজের সামনে মিনহাজকে একা পেয়ে কুপিয়ে আহত করে।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবককে মুমূর্ষু অবস্থায় বন্ধুরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ এইচআই
বিজ্ঞাপন

আরো