Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্বালানি তেলশূন্য যশোরের পাম্পগুলো, ভোগান্তি চরমে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১১:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর: ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘটের কারণে যশোরের জ্বালানি পাম্পগুলোতে তেলের সংকট চরমে দেখা দিয়েছে। এ কারণে জেলার ৭১টি পাম্পের প্রায় সবগুলো বন্ধ রয়েছে। সকাল থেকে পাম্পগুলোতে বিভিন্ন যানবাহন ভিড় করলেও তেল না পাওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে জেলার পাম্প স্টেশনগুলোতে ঘুরে দেখা যায়, পাম্পে এসে ফিরে যাচ্ছে বিভিন্ন প্রকার যানবাহন। এদিকে তেল না থাকায়  ‘তেল নেই’ লিখে রেখে নির্ধারিত জায়গা থেকে দূরে সরে রয়েছেন পাম্পের কর্মচারীরা। যদিও দুপুরের পর থেকে তেল পাওয়া যাবে- বলে তেল পাম্প মালিকরা ইতোমধ্যে জানিয়েছেন, কিন্তু এরইমধ্যে অধিকাংশ পাম্পে ডিজেল শেষ হয়ে গেছে। দুপুর নাগাদ পেট্রোলও ফুরিয়ে যাবে।

বিজ্ঞাপন

খুলনার ট্যাংকলরি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে সোমবার (২৭ জানুয়ারি) থেকে তেল উত্তোলন বন্ধ করে ধর্মঘট শুরু হয়েছে। এর প্রভাব পুরোপুরি পড়েছে যশোরের ৭১টি পাম্পে।

পাম্পে কর্মরত শ্রমিকরা জানান, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালেই অধিকাংশ পাম্পের ডিজেল শেষ হয়ে গেছে ও ৩০টি পাম্পে তেল নেই। বাকি পাম্পগুলোতে অকটেন ও পেট্রোল মিশিয়ে সার্ভিস চালু রাখা হয়েছে, তবে দুপুরের পর এই সার্ভিসও ধীরে ধীরে বন্ধ হয়ে যায় বেশিরভাগ পাম্পগুলোতে।

পরিবহন শ্রমিকরা জানান, তেল না পাওয়ায় তাদের অনেকের নির্ধারিত ট্রিপ বন্ধ হয়ে যাচ্ছে। তারা দ্রুত এই সমস্যার সমাধান চাচ্ছেন।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি খুলনা বিভাগের সভাপতি সাজ্জাদুল করিম কাবুল জানান, যশোরের ৭১টি পাম্পের মধ্যে প্রায় সবগুলো পাম্প সম্পূর্ণ শূন্য হয়ে গেছে। গত রাতে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান হয়েছে। দুপুরের পর থেকে যশোরে তেল পাওয়া যেতে পারে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো