Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় তারুণ্যের উৎসবে যুব ও উদ্যোক্তা সমাবেশ উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৪:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: নওগাঁয় বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী নৃত্যের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রোদইল মহাদেবপুর-এর আদিবাসী শিশু শিল্পীরা নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করে।

জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন। যুব ও উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক জাবেদ ইকবাল।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শিরোনামে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই যুব ও উদ্যোক্তা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কৃষি উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক ইসরাত জাহান এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান।

বিজ্ঞাপন

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন ছাত্র প্রতিনিধি তানজীম বিন বারী, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষনপ্রাপ্ত যুব উদ্যোক্তা আলী মর্তূজা, নাজনীন আকতার, শাবানা ইয়াসমিন, বিআরডিবি’র উদ্যোক্তা রঞ্জন কুমার মন্ডল, মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোক্তা তাসলিমা এবং হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধি এনজিও কর্মী নওশীন নিশা শান্তা।

অনুষ্ঠানে জেলার সরকারি দফতর প্রধান, জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

যুব উন্নয়ন অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতর, মৎস্য বিভাগ, সমবায় অধিদফতর , মহিলা বিষয়ক অধিদফতর ,প্রাণী সম্পদ অধিদফতর , বিসিক এবং বিআরডিবি এই ৮টি বিভাগের মোট ২৬টি উদ্যোক্তার উদ্ভাবিত ও উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো