Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় / স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের ২ দিনের আল্টিমেটাম

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবম দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন। এ সময় শিক্ষার্থীরা দুই দিনের আল্টিমেটামও দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবিত ডিপিপি এর ফাইল পরিকল্পনা মন্ত্রণালয়ে না গেলে আগামী ২ ফেব্রুয়ারি (রোববার) সচিবালয়ে অবস্থান কর্মসূচি, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনকালে দুপুর পৌনে ১টার দিকে এই কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের স্থায়ী ক্যাম্পাসের এই দাবি সরকার বার বার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবম দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন

তারা আরও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ডিপিপি একনেক এ অতি দ্রুত পাশ করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কাজ শুরু করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক দাবি করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জন্য ২২৫ একর জায়গা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০০ একর জমির ওপর যখন-তখন ক্যাম্পাস নির্মাণ করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পাঠিয়েছিলাম।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো