Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাস মালিকদের মধ্যে বিরোধ, শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৮:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর শাহ আমানত ব্রীজ এলাকায় প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ঈগল পরিবহনে বাস মালিকদের টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সড়ক অবরোধ করে বাসের চালক ও সহকারীরা।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রবেশমুখে প্রায়ই এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

পুলিশ জানায়, ঈগল পরিবহনের বাস মালিকদের দুইটি গ্রুপ আছে। বাসের ভাড়ার টাকা নিয়ে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হওয়ায় ওই বাসগুলোর চালক ও সহকারীরা রাস্তার একপাশে গাড়ি দাঁড় করিয়ে বন্ধ করে দেন। প্রায়ই এক ঘন্টা রাস্তা বন্ধ থাকায় ওই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিজ্ঞাপন

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘ঘটনার পরপরই আমাদের দুই গাড়ি পুলিশ সেখানে গিয়েছে। ঈগল পরিবহন বাস মালিকদের সঙ্গে এ বিষয়ে কথা চলছে।’

অন্যদিকে ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এস আই) মো. মনজুর সারাবাংলাকে বলেন, ‘ঈগল বাস কাউন্টারে দুই গ্রুপের মধ্যে গণ্ডগোল হয়েছে। নতুন কমিটি ও আগের কমিটি নিয়ে দ্বন্দ চলছে বলে শুনেছি। পুলিশ তাদের সঙ্গে কথা বলে বাসগুলো একপাশে সরিয়ে দিয়েছে। এখন সব স্বাভাবিক।’

সারাবাংলা/আইসি/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো