Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৮:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: জেলার ফকিরহাটে রেক্সনা বেগম (২৭) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে ফকিরহাট মডেল থানা পুলিশ উপজেলার বারাশিয়া গ্রাম থেকে রেক্সনা বেগমের মরদেহ উদ্ধার করে।

নিহত রেক্সনা বেগম উপজেলার বারশিয়া গ্রামের মোকলেচুর রহমানের স্ত্রী।

ঘটনার পর নিতের স্বামী মোকলেচুর রহমান পলাতক রয়েছে বলে নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আলমগীর কবীর।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বারাশিয়া গ্রামে রেক্সনা বেগমের স্বামী মোকলেচুর রহমানের শয়ন কক্ষে আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় রেক্সনার মরদেহ।

বিজ্ঞাপন

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এরপর মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো