Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘অনৈক্যের ফলে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৯:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির অনৈক্যের ফলে পতিত আওয়ামী ফ্যাসিবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

বুধবার (২৯শে জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে হাজারীবাগ থানা ও কোতোয়ালি থানা বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রবিন বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির অনৈক্যের ফলে পতিত আওয়ামী ফ্যাসিবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, ওদের বিষ দাঁত ঐক্যবদ্ধভাবে উপড়ে ফেলতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেড় যুগের স্বৈরশাসন দেশকে সবদিক থেকে ডুবিয়ে গেছে, এই অবস্থা থেকে উত্তরণে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম ৪ এর প্রধান আব্দুস সাত্তার, যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক টিম ৭ এর প্রধান হাজী মনির হোসেনসহ ঢাকা মহানগর দক্ষিণ ও স্থানীয় বিএনপি নেতারা।

সারাবাংলা/এজেড/এসআর
বিজ্ঞাপন

আরো