Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৯:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির বুধহাটা ইউনিয়ন কমিটির সম্মেলনকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়েছেন। পণ্ড হয়ে গেছে সম্মেলন। এ ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনা বাহিনী রয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন সেল্টার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সম্মেলনে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে ভোট গ্রহণ চলছিল। এ সময় আসিফুর রহমান তুহিন পক্ষের শতাধিক নেতা কর্মী সম্মেলন স্থলে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০ টা থেকে আমরা ভোট গ্রহণ শুরু করি। এসময় প্রতিপক্ষ পরিকল্পিতভাবে সম্মেলন পণ্ড করে দেয়।

এদিকে উপজেলা বিএনপির আরেক অংশের আহবায়ক আসিফুর রহমান তুহিন, সদস্য সচিব জাকির হোসেন বাচ্চু, যুগ্ম আহবায়ক খায়রুল আহসান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে সম্মেলন করছে তারা। ত্যাগী নেতাকর্মীরা উপস্থিত হলে তাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করে।

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো