Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে হয়ে গেল কমনওয়েলথ স্কলার্স ওয়েলকাম হোম

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ২২:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যুক্তরাজ্যে উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে আসা কমনওয়েলথ স্কলারদের সাফল্য উদযাপনে ‘কমনওয়েলথ স্কলার্স ওয়েলকাম হোম’ অনুষ্ঠানের আয়োজন করেছিল ব্রিটিশ কাউন্সিল। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্কলারদের পাশাপাশি ব্রিটিশ হাই কমিশন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলারস অ্যান্ড ফেলোসের (বিএসিএসএএফ) প্রতিনিধি ও অতিথিরা উপস্থিত ছিলেন। বুধবার (২৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল।

বিএসিএসএএফ’র সভাপতি অধ্যাপক বোরহান উদ্দিন খানের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়। তিনি বাংলাদেশের উন্নয়নে কমনওয়েলথ স্কলারদের উল্লেখযোগ্য অবদানের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

ব্র্যাক বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক মোজাম্মেল মিয়া এবং সদ্য স্নাতক সম্পন্ন করা মধুরিমা সাহা যুক্তরাজ্যে তাদের উচ্চশিক্ষার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। আলোচনায় তারা ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাজ্যে তাদের শিক্ষার প্রভাব তুলে ধরেন।

মেধাবী ও সম্ভাবনায় সকল স্কলার যারা যুক্তরাজ্যে তাদের শিক্ষাগ্রহণ শেষ করে বাংলাদেশে ফিরে এসেছেন, যুক্তরাজ্যে তারা যে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন তার মাধ্যমে তারা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও টেকসই উন্নয়নের মতো খাতে অবদান রাখবেন।

ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস তার বক্তব্যে বলেন, ‘শিক্ষাগত ক্ষেত্রে যুক্তরাজ্যে গিয়ে এ অনন্য অর্জনের ক্ষেত্রে আপনাদের নিষ্ঠা ও অঙ্গীকার সত্যিকার অর্থেই অনুপ্রেরণাদায়ক। আমাদের প্রত্যাশা, আপনারা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্ক্লারস অ্যান্ড ফেলোসের (বিএসিএসএএফ) -এর সাথে যুক্ত থাকবেন এবং এ নেটওয়ার্কের মাধ্যমে আপনারা আপনাদের অভিজ্ঞতা, সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্যক ধারণা এবং অবদান সবার সাথে শেয়ার করবেন। আমার বিশ্বাস, আপনাদের কাজ বাংলাদেশের উন্নয়নে ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।’

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। ক্লেফস মিউজিক ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও কমনওয়েলথ স্কলার ইশরার হাবিব ঐতিহ্যবাহী এবং আধুনিক সংগীত পরিবেশন করেন। তার পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম
বিজ্ঞাপন

আরো