Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ ২ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৬:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুর: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা মামলার আসামি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম শারমিন নাহার এ আদেশ দেন।

মামলায় সরকারি পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাসিম সাত দিনের রিমান্ড আবেদন করলে জেল গেটে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মেহেরপুর জেলা কারাগার থেকে আসামি ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে নেওয়া হয়।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে আনা হয়।

বিজ্ঞাপন

৫ আগষ্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি হিসেবে শোন এ্যারেস্ট দেখিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরে নিয়ে আসা হয় তাকে।

প্রসঙ্গত, ৫ আগষ্ট আওয়ামী লীগের সরকার পতনের পর আত্মগোপন করেন ফরহাদ হোসেন। গত ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে হত্যা মামলায় তাকে গ্রেফতার করে র‌্যাব। তার নামে ঢাকাতে বেশ কয়েটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও মেহেরপুরে রয়েছে একাধিক মামলা।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো