Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে পিকআপভ্যানের চাপায় অটোরিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৬:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: জেলার সেনবাগ উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের কল্যাণদী ভূঁইয়ার দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.হাকিম (৪০) উপজেলার কাদরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।

স্থানীয়রা জানায়, চালক সকালে সিএনজিতে গ্যাস নিতে পাম্পে যাচ্ছিলেন। পথে ভূঁইয়ার দিঘী এলাকায় পৌঁছলে অজ্ঞাত বেপরোয়া গতির পিকআপ ভ্যান অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো