Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খাগড়াছড়িতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ০০:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি: জেলায় ২১ পিস ইয়াবাসহ মো. হারুন (৪০) নামক একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাঁঠালতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বসতঘর থেকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানে হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই