Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অনশনে থাকা তিতুমীরের ২ শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ২৩:৩৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করতে গিয়ে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে অসুস্থ অবস্থায় সহপাঠিরা ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

অসুস্থরা হলেন- গনিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান (২২) ও বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রানা আহমেদ (২৩)।

শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজ পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে এই অনশন চলছে। আমাদের দাবি না মানা পর্যন্ত এই অনশন চলবে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মহাখালী তিতুমীর কলেজ থেকে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক তাদের দুজনকে মেডিসিন ওয়ার্ডে পাঠিয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসএসআর/ এইচআই