Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় যুবদল কর্মীর মৃত্যুর ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৫:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কুমিল্লায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে আটক মো. তৌহিদুল ইসলামের (৪০) মৃত্যুর ঘটনায় সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

একইসঙ্গে এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আইএসপিআর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ৩১ জানুয়ারি রাত ৩টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে মো. তৌহিদুর রহমানকে (৪০) আটক করা হয়। একইদিন দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত ওই ব্যক্তিকে যুবদলের কর্মী বলে দাবি করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/ইআ