Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শামীম ওসমানের দাদার বাড়ি গুঁড়িয়ে দিয়েছে জনতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৬

শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমান’। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমান’ গুঁড়িয়ে দিচ্ছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে শহরের প্রাণকেন্দ্র চাষাড়া এলাকায় অবস্থিত বাড়িটি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙচুর চলছিল। বিভিন্ন পর্যায়ের লোকজন বাড়িটি ঘেরাও করে রেখেছেন।

এর আগে সন্ধ্যার পরপরই মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর শহরের মিশনপাড়া এলাকায় বিভিন্ন পর্যায়ের বিক্ষুব্ধ জনতা জড়ো হয়। এরপর সেখান থেকে একটা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চাষাড়া এলাকার বায়তুল আমানের সামনে আসেন।

বিজ্ঞাপন

সেখানে আগে থেকেই রাখা ছিল বুলডোজার। এরপরই গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। প্রথমে বুলডোজার দিয়ে বাইতুল আমানের সীমানা ভেঙে দেওয়া হয়। এরপর ভবন ভাঙার কাজ শুরু করা হয়।

মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‌‘দেশের মানুষ যেমন আওয়ামী লীগের প্রতি ক্ষুদ্ধ, তেমনি নারায়ণগঞ্জবাসীও শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানের প্রতি ক্ষুদ্ধ। তারা নারায়ণগঞ্জবাসীকে এতটাই ক্ষুদ্ধ করেছেন, যার বহিঃপ্রকাশ ঘটেছে বাইতুল আমান গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাইতুল আমান ভাঙচুর করা হয়েছিল। তবে ধসিয়ে দেওয়া হয়নি। এবার একেবারেই ধসিয়ে দেওয়া হচ্ছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো