Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভূতাপেক্ষ পদোন্নতি পেলেন বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৯

জনপ্রশাসন মন্ত্রণালয়

ঢাকা: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা দেড় হাজার অবসর কর্মকর্তার মধ্যে ৭৬৪ জনকে উপ-সচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব, গ্রেড-১ ও সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) এ পদোন্নতি দিয়ে মন্ত্রণালয় থেকে পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদের মধ্যে সচিব পদে ১১৯, গ্রেড-১ পদে ৪১, অতিরিক্ত সচিব পদে ৫২৮, যুগ্ম-সচিব পদে ৭২ ও উপ-সচিব পদে চার জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে এ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার সুপারিশ করে পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ থেকে বিধি মোতাবেক প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধা পাবেন। বর্তমান অর্থবছরে তাদের বকেয়া পাওনার ৫০ শতাংশ দেওয়া হবে। অবশিষ্ট ৫০ শতাংশ দেওয়া হবে পরবর্তী অর্থবছরে।

সেখানে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তার বয়স ৫৭ বা ৫৯ বছর পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে বিবেচিত হবেন। এ ছাড়া, অবসরোত্তর ছুটি বা অবসর প্রস্তুতি ছুটি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখে সরকারি চাকরি থেকে অবসরে গেছেন মর্মে বিবেচিত হবেন।

কর্মকর্তারা বিধি মোতাবেক তাদের প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতা ও পেনশন সমন্বয়পূর্বক আর্থিক সুবিধা পাবেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারদের এর আগে জারিকৃত পিআরএল বা এলপিআর আদেশ বাতিল করা হয়েছে। বেতন নির্ধারণের সময় অবসরোত্তর ছুটি বা অবসর প্রস্তুতি ছুটি সমন্বয় করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম