Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহবাগে সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ বাতিলের প্রতিবাদে এবং দ্রুত নিয়োগ দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্তরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান নেন তারা।

আন্দোলনরতরা বলেন, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখন থেকে সরব না। আমাদের বলা হয়েছে রায়ের শুনানি এ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে, এটা আমরা মানি না। বিশেষ আদালত বসিয়ে আজকের মধ্যে সমাধান না করলে রাজপথ ছাড়ব না।

অবস্থানরত শিক্ষকরা বলেন, অন্তর্বর্তী সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে। আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে, যা আমাদের সঙ্গে প্রতারণা। আমরা চাই দ্রুত যেন এ রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন

গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। আর গত বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪

আজ ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৭

ছবির গল্প ভাসমান চাষে সবজি উৎপাদন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

আরো