Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘কথিত আন্দোলন আর মবের মহড়া বন্ধ না করলে ডেভিল হিসেবে গণ্য করা হবে’

স্পেশাল করেসপডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৯

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মব বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট (গণ্য) করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া আপনাদের কাজ না।

সোমবার ( ১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হুঁশিয়ারি দিয়ে এই উপদেষ্টা বলেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দুও ছাড় দেওয়া হবে না।’

তৌহিদি জনতার উদ্দেশে মাহফুজ আলম আরও বলেন, ‘আপনারা দেড় দশক পর শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহামকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে।’

বিজ্ঞাপন

মাহফুজ আলম বলেন, ‘জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা- যুলুম করবেন না, যুলুমের শিকার ও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!’

সারাবাংলা/জিএস/এইচআই
বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮

যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

আরো