Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে রাজু (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নীচে পদ্মার চরে তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত রাজু একই ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহিম প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নীচে পদ্মার চরে রাজুকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় রাজুর চরের মাঠে পড়ে থাকার খবর পেয়ে পরিবার ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

যুবক হত্যার ঘটনায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন,পদ্মার চরে রাজু নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মাদক সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮

যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

আরো