Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডোমারে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে  নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে ডোমার থানা-পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গ্রেফতারদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- পূর্ব বোড়াগাড়ী এলাকার আব্দুর রহমানের ছেলে বাবুল মিয়া (৫২) এবং নিজ ভোগডাবুড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জুয়েল ইসলাম (৩৩)।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দু’জন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি