Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপারেশন ডেভিল হান্ট: পঞ্চগড়ে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে গত ৬ দিনে গ্রেফতার হয়েছেন ২৪ জন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী। এর আগে শনিবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল কমির রেজা, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনু, দেবিগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষক লীগের সহ-সভাপতি আবু হানিফ, একই উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী, আটোয়ারী উপজেলার রাধানগর আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলার শালবাহান নতুন বস্তি এলাকার আওয়ামী লীগ সমথর্ক মনসুর আলী।

বিজ্ঞাপন

পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় ডেভিল হান্ট অপারেশনে গত ২৪ ঘণ্টায় ৭ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য,পঞ্চগড় জেলার ৫ উপজেলায় ডেভিল হান্ট অপারেশনের ১০ থেকে ১৬ ফ্রেব্রুয়ারি ৬ দিনে ২৪ জনকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

হঠাৎ বিয়ের সাজে প্রভা
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৬

আরো