Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দুর্নীতি কমাতে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে জননিরাপত্তা, সুরক্ষা সেবা ও কৃষি বিষয়ক অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটিকে সমূলে বিনষ্ট করতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না। সব লেভেল থেকে দুর্নীতি কমাতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘আমাদের কার্য অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও কৃষির উন্নয়ন নিয়ে মূলতঃ কথা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জেলা প্রশাসকরা সীমান্ত এলাকায় আরও বেশি হারে বিজিবি মোতায়েন, নৌপথের নিরাপত্তা বৃদ্ধিতে নৌ পুলিশ বৃদ্ধি করার কথা বলেছেন। তাছাড়া তারা গাজীপুর মেট্রোপলিটন এলাকা ও শিল্প পুলিশের জনবল বৃদ্ধির কথা বলেছেন। আমরা বিষয়সমূহ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি ও বিবেচনার আশ্বাস দিয়েছি।’

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক কিন্তু এটাকে আরও উন্নতির অবকাশ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে আরও উন্নতি ঘটে, সেজন্য সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হচ্ছে।’

অপারেশন ডেভিল হান্ট কতদিন চলবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য ডেভিল হান্ট অভিযান চলছে। যতদিন ডেভিল থাকবে, ততদিন এই অভিযান চলবে।’

সারাবাংলা/জেআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

দেশজুড়ে 'বিশ্ব পর্যটন দিবস' পালিত
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৯

আরো