Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৮

প্রতীকী ছবি।

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাহিরচর ইউনিয়নের ফারাকপুর গোরস্তানপাড়ায় বসতঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, স্বামী ফরিদ উদ্দীন (৭৫) ও স্ত্রী রাবেয়া খাতুন (৬৫)।

স্থানীয় বাসিন্দারা জানান, ফরিদের গ্রামের বাড়ি নাটোরে। তার প্রথম স্ত্রী ও ছেলেমেয়েরা নাটোরে থাকেন। দ্বিতীয় স্ত্রী রাবেয়াকে নিয়ে ভেড়ামারায় বসবাস করতেন ফরিদ। দুপুরে তাদের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

নিহতের ছেলে রা‌জিব বলেন, ‘পারিবারিক কলহ ছিল না। এ ঘটনায় আমরা কিছুই বুঝে উঠতে পারছি না।’

বিজ্ঞাপন

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহীদুল ইসলাম বলেন, ‘দরজা ঘরের ভেতর থেকে বন্ধ ছিল। বিছানায় রাবেয়ার মরদেহ পড়ে ছিল। তার গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পাশেই ঝুলন্ত অবস্থায় ছিল ফরিদের মরদেহ। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে রাবেয়াকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আসল কারণ জানা যাবে।’

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো